দশ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে: নাহিদ

২৩ জানুয়ারি ২০২৬, ০২:৫৮ PM
জাতীয় নাগরিক পার্টি

জাতীয় নাগরিক পার্টি © সংগৃহীত

জনসমর্থনের জোয়ার দেখে একটি পক্ষ উল্টাপাল্টা বক্তব্য ও ভয়ভীতির পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি ১০ দল ঐক্যবদ্ধভাবে আগামী দিনে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে বলেও মন্তব্য করেন। 

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর শাহজাদপুর এলাকায় ঢাকা-১১ আসনে নির্বাচনি প্রচারের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নাহিদ ইসলাম বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদী ব্যবস্থার পর এই নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠার। এক হাসিনা গিয়ে নতুন হাসিনা, এক চাঁদাবাজ গিয়ে নতুন চাঁদাবাজ আসার জন্য মানুষ জীবন দেয়নি। এবারের নির্বাচন ক্ষমতার কাঠামো পরিবর্তন ও সংস্কারের নির্বাচন। চাঁদাবাজ ও ভূমিদস্যুদের পরাজিত করে প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর আহ্বান রইল।

আরও পড়ুন: উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির

আমরা ভোটকেন্দ্র পাহারা দেব, জনগণের প্রকৃত বিজয় নিয়ে আসব মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, ভোটকেন্দ্র দখল, সিল মারার পাঁয়তারা থাকলে, সেই পাঁয়তারা আপনারা আগেই ভুলে যান। সেই পাঁয়তারা সফল হবে না। 

গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দেয়ার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, গণভোটে আমরা সবাই ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দেব। ‘হ্যাঁ’ আমাদের সংস্কার, ‘হ্যাঁ’ সুশাসন, ‘হ্যাঁ’ মানে সার্বভৌমত্ব। ‘হ্যাঁ’ মানে জুলাই গণঅভ্যুত্থান। ‘হ্যাঁ’-তে ভোট দিয়ে আমরা সংবিধান পরিবর্তন করে সুশাসন নিশ্চিত করব। আমরা বৈষম্য ও দুর্নীতিকে না বলব।

নিজ নির্বাচনি এলাকার সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, এই এলাকার প্রধান সমস্যা ট্র্যাফিক জ্যাম, গ্যাস সংকট, চাঁদাবাজী। আমরা সব সমস্যার সমাধান করব। এই এলাকার অনেক মাঠ দখল হয়ে আছে। আমরা এসব মাঠ উদ্ধার করব, সেখানে আমাদের শিশুরা খেলাধুলা করবে।

সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট সমান থাকছে না, কোন …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সকালটা শুরু করুন এই ৬ অভ্যাসে, দূর হবে কোষ্ঠকাঠিন্য
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9