ঢামেকে টিকা কার্যক্রম শুরু ২৮ জানুয়ারি

২৩ জানুয়ারি ২০২১, ১০:১৬ PM
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজ © ফাইল ফটো

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানিয়েছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আশা করি ২৮ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে টিকা দেয়ার কাজ শুরু করবো ইনশাল্লাহ। প্রথমে চিকিংসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের টিকা দেয়া হবে।

আজ শনিবার (২৩ জানুয়ারি) তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এছাড়া ধারাবাহিকভাবে হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত থাকা আনসারদের টিকা দেয়া হবে বলে তিনি জানান।

জেনারেল নাজমুল হক বলেন, সবার আগে কাকে দেওয়া হবে এটা এখনো ঠিক করা হয়নি। আমিও টিকা নিতে খুবই আগ্রহী। স্বেচ্ছায় আমি করোনা ভ্যাকসিন প্রতিরোধের টিকা নিব। ঢাকা মেডিক্যাল হাসপাতালের জরুরি বিভাগে আন্ডারগ্রাউন্ডে টিকা দেয়ার স্থান আগেই নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, আনন্দমুখর পরিবেশে আমরা টিকার কার্যক্রম উদ্বোধন করবো। সবাইকে ধীরে ধীরে টিকা নেওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ করবো। এটিকা দেয়ার সময় নার্স, স্বেচ্ছাসেবী এবং আমাদের চিকিৎসকরা উপস্থিত থাকবেন। টিকা দেয়ার পরে ওই ব্যক্তিকে আধাঘণ্টা অবজারভেশনে রাখা হবে।

আইসিএপিপি’র স্থায়ী কমিটির সদস্য হলেন ইসমাইল জবিউল্লাহ
  • ২২ জুন ২০২৬
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • ২২ জুন ২০২৬
মাদকের বিরুদ্ধে কথা বলাতেই ডিসি সারওয়ারকে প্রত্যাহার: শিবির…
  • ২২ জুন ২০২৬
স্কুল ছুটি শেষে ফিরছিল বাড়ি, প্রাণ গেল পিকআপের ধাক্কায়
  • ২২ জুন ২০২৬
আলিম পরীক্ষা নিয়ে একগুচ্ছ নির্দেশনা বোর্ডের
  • ২২ জুন ২০২৬
সড়ক দুর্ঘটনায় রাবিপ্রবি শিক্ষার্থী আহত
  • ২২ জুন ২০২৬