আজ চাঁদপুর মেডিকেল কলেজ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী

১০ জানুয়ারি ২০১৯, ১১:৫৬ AM
চাঁদপুর মেডিকেল কলেজ

চাঁদপুর মেডিকেল কলেজ

চাঁদপুর মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের পাঠদান কার্যক্রমের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। একাদশ জাতীয় সংসদে চাঁদপুর-৩ আসনে নির্বাচিত সাংসদ ও সদ্য নিযুক্ত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কলেজের দ্বার উন্মোচন করবেন। আজ বেলা ১২টায় চাঁদপুর আড়াইশ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

চাঁদপুর মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের ১ম বর্ষের কার্যক্রম নির্ধারিত ৫০ জন শিক্ষার্থী নিয়ে শুরু হচ্ছে। কলেজের মূল ভবন নির্মিত হওয়ার আগ পর্যন্ত অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহার করা হবে চাঁদপুর আড়াইশ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের চতুর্থ তলা। এর উত্তর অংশের কেবিন বক্সটিই এখন মেডিকেল কলেজের শ্রেণিকক্ষ ও প্র্যাক্টিকেল রুম হিসেবে ব্যবহার হবে। আরো থাকবে অধ্যক্ষ ও প্রশাসনিক কার্যালয়।

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়
  • ২৫ আগস্ট ২০২৬
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কবে, যা বলছে অধি…
  • ২৫ আগস্ট ২০২৬
মামলায় জমা দেওয়া ম্যারাডোনার মেডিকেল রিপোর্ট অন্যজনের
  • ২৫ আগস্ট ২০২৬
রাজধানীতে পানি সংকট কমাতে অর্থায়ন করবে ডেনমার্ক
  • ২৫ আগস্ট ২০২৬
চার প্রজন্মকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বিদায় ফাতেমার
  • ২৫ আগস্ট ২০২৬
ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন নীতিমালা আসছে
  • ২৫ আগস্ট ২০২৬