বিএসএমএমইউর নতুন পরিচালক ব্রিগেডিয়ার মোছলেহ উদ্দীন

১৬ জানুয়ারি ২০২৫, ০৬:৩৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন

ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের (প্রেষণ-১) উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে পরিচালকের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমানকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করতে বলা হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগে তার দায়িত্ব ন্যস্ত করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপন অনুলিপি সদয় অবগতি ও প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিবসহ সংশ্লিষ্টদের কাছেও পাঠানো হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ফোনের স্টোরেজ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, দুই উপায়ে খালি করুন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9