স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট অনলাইনে দেবে বঙ্গবন্ধু মেডিকেল

২৬ অক্টোবর ২০২২, ০১:১২ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

প্রথমবারের মত রোগ নির্ণয়ের পর পরীক্ষার রিপোর্ট অনলাইনে দেওয়ার উদ্যোগ নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

বুধবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বায়ো কেমেস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগে এ অনলাইন সেবার উদ্বোধন করেন বিএসএমএমইউ উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ।

এসময় উপাচার্য জানান, দুই থেকে আড়াই হাজার রোগী রক্ত পরীক্ষা জন্য এ বিশ্ববিদ্যালয়ে আসেন। পরীক্ষার পর রিপোর্ট নিতে আসতে ভোগান্তিতে পড়তে হয়। এ ভোগান্তি দূর করার জন্য অনলাইনে রক্ত পরীক্ষার রিপোর্ট দেওয়া হচ্ছে। এটি ডিজিটাল বাংলাদেশ গড়ার যে উদ্যোগ, তারই খণ্ড খণ্ড অংশ।

আরও পড়ুন: এইচএসসির জন্য কর্মসূচির সময় পরিবর্তনে বিএনপিকে আহবান শিক্ষামন্ত্রীর।

এছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সব ডিপার্টমেন্টে স্বাস্থ্য পরীক্ষার জন্য ডিজিটাল ব্যবস্থা চালু হবে। শুধু বায়ো কেমেস্ট্রি বিভাগে ডিজিটাল পদ্ধতিতে রিপোর্ট প্রদান করার কারণে দৈনিক ১৪ লাখ টাকা সাশ্রয় হবে রোগীদের। এ ছাড়া রোগীদের সময় বাঁচবে আর রিপোর্ট নিতে আসার জন্য কষ্টও দূর হবে।

শাহজালাল রুমিকে গ্রেপ্তার বিষয়ে রাশেদ খাঁনকে যে তথ্য জানিয়ে…
  • ২৫ অক্টোবর ২০২৬
টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতাসহ যে …
  • ২৫ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের বিস্তারিত জানা যাবে সোমবার
  • ২৪ অক্টোবর ২০২৬
যে কারণে টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষার্থীর বাবাকে গ্রেপ্তারে …
  • ২৪ অক্টোবর ২০২৬
২৯ অক্টোবরই প্রকাশিত হচ্ছে এইচএসসির ফল, চূড়ান্ত সিদ্ধান্ত জ…
  • ২৪ অক্টোবর ২০২৬
সত্য গোপন করে শিক্ষককে বাঁচাতে গেলে মাদরাসার ব্যবস্থার ক্ষত…
  • ২৪ অক্টোবর ২০২৬