এইচএসসির জন্য কর্মসূচির সময় পরিবর্তনে বিএনপিকে আহবান শিক্ষামন্ত্রীর

২৬ অক্টোবর ২০২২, ১২:০৯ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
শিক্ষামন্ত্রী ড. দীপু মনি

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি

এইচএসসি পরীক্ষার জন্য বিএনপির কর্মসূচির সময় পরিবর্তনের আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। আসন্ন এইচএসসি পরীক্ষাকে গুরুত্ব দিয়ে এ আহবান জানিয়েছেন তিনি।

যশোরে আজ বুধবার (২৬ অক্টোবর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন দীপু মনি। আগামী ৬ নভেম্বর সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে।

শিক্ষামন্ত্রী বলেন, দেশবাসী শান্তি ও স্থিতিশীলতা চায়। কিন্তু বিএনপি উল্টোটা করতে চায়। তাদের দাবির সঙ্গে জনগণের সম্পর্ক নেই। ফলে তাদের আন্দোলন গণআন্দোলনে রূপ নেবে না।

এবার পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন। করোনা সংক্রমণ ও বন্যার কারণে সরকার প্রায় সাত মাস পর পরীক্ষা নিচ্ছে। এ বছরএইচএসসি ও সমমান পরীক্ষায় ১২ লাখ ৩ হাজার ৪৭ পরীক্ষার্থী অংশ নেবে। ২০২১ সালে ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন।

রাত ১২টায় শেষ হচ্ছে ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন
  • ০২ আগস্ট ২০২৬
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল…
  • ০২ আগস্ট ২০২৬
বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস…
  • ০২ আগস্ট ২০২৬
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকিকুর রহমান আর নেই
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান ছিল সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অং…
  • ০২ আগস্ট ২০২৬
জনবল নিয়োগে বড় বিজ্ঞপ্তি কোকোলা ফুড লিমিটেডে, পদ ১৬৩, আবেদন…
  • ০২ আগস্ট ২০২৬