স্থগিত হচ্ছে দুই মাদ্রাসার এমপিও

২৫ জুলাই ২০২২, ০২:৫৭ PM
মাদ্রসা অধিদপ্তর

মাদ্রসা অধিদপ্তর © সংগৃহীত

সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদের ছুটি শেষে গত ১৪ জুলাই রাজধানীর দুইটি মাদ্রাসা খোলার কথা থাকলেও অতিরিক্ত সপ্তাহ শ্রেণি কার্যক্রম বন্ধ রেখেছে প্রতিষ্ঠানটি। ২১ জুলাই পর্যন্ত এ মাদরাসাগুলো বন্ধ ছিল। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কে এম রুহুল আমিন শনিবার পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানের সুপার বা কোন শিক্ষার্থীকে পাননি। 

শিক্ষা অধিদপ্তর এক সপ্তাহ অতিরিক্ত বন্ধ রাখা মাদ্রাসাগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এমপিও স্থগিত করার উদ্যোগ নিয়েছে । প্রতিষ্ঠানগুলো প্রাথমিকভাবে এমপিও স্থগিতসহ শাস্তিমূলক ব্যবস্থা কেন নেয়া হবে না-তার ব্যাখ্যা প্রতিষ্ঠান প্রধানদের কাছে চাওয়া হয়েছে।

অতিরিক্ত কার্যক্রম বন্ধ রাখা মাদরাসা দুইটি হল, রাজধানীর বাসাবো এলাকার মোহাম্মাদিয়া আরাবিয়া ফাজিল মাদ্রাসা এবং সবুজবাগের মানিকদিয়া এলাকার এম আই দাখিল মাদ্রাসা। প্রতিষ্ঠান  দুইটির প্রধানকে গতকাল রোববার শোকজ করা হয়।

প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো পৃথক শোকজ নোটিশে অধিদপ্তর বলছে, ছুটির তালিকা অনুসারে গত ১৪ জুলাই পর্যন্ত মাদ্রাসায় ঈদুল আযহা এবং গ্রীষ্মকালীন বন্ধ থাকার কথা ছিল। সেই হিসাবে ১৬ জুলাই থেকে মাদ্রাসায় ক্লাস শুরু হওয়ার কথা। কিন্তু গত শনিবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কে এম রুহুল আমিন এ মাদ্রাসাগুলো পরিদর্শনে গিয়ে দেখতে পান সেদিনই মাদ্রাসা খুলেছে।  

আরও পড়ুন: ছাত্রীর ভুল তথ্যে দোষী শনাক্তে দেরি: চবি প্রক্টর

অধিদপ্তর আরও জানিয়েছে, মোহাম্মাদিয়া আরাবিয়া ফাজিল মাদ্রাসায় কয়েকজন শিক্ষার্থীকে উপস্থিত পেলেও এম আই দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী এমনকি সুপারকেও উপস্থিত পাননি মহাপরিচালক। ঈদের ছুটির পর অতিরিক্ত এক সপ্তাহ মাদ্রাসা বন্ধ রাখা বেআইনি ও সরকারি আদেশ লঙ্ঘনের শামিল বলে মন্তব্য করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

আগামীকাল মঙ্গলবারে মধ্যে ব্যাখ্যা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে দুই মাদ্রাসার প্রধানকে। মাদ্রাসাগুলোর এমপিও স্থগিতসহ অন্যান্য শাস্তিমুলক ব্যবস্থা কেননা হবেনা তার ব্যাখ্যা চেয়ে দুইমাদ্রাসার প্রধানকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। 

সরকারি প্রজ্ঞাপনে নিজের নাম বসিয়ে সুপার স্পেশালাইজড হাসপাতা…
  • ৩০ মার্চ ২০২৬
যুদ্ধ শুরুর পর ইসরায়েলে আহত ৬ হাজার
  • ৩০ মার্চ ২০২৬
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিংয়ে এনএসইউ…
  • ৩০ মার্চ ২০২৬
পুলিশের হাতে রাহুলের পানিতে ডোবার ফুটেজ, যা বলছেন এসপি
  • ৩০ মার্চ ২০২৬
মাঠ চাইলেন সাবিনা, প্রধানমন্ত্রী বললেন, ‘অলমোস্ট ডান’
  • ৩০ মার্চ ২০২৬
৯ এপ্রিল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence