মৌলভীবাজারে তৃতীয় লিঙ্গের মাদ্রাসা চালু

২২ আগস্ট ২০২১, ১১:৩২ PM

© সংগৃহীত

মৌলভীবাজারে ‘দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা’ নামে তৃতীয় লিঙ্গের মাদ্রাসা উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় শহরতলীর মৌলভীবাজার সড়কস্থ দীনকুঠির মার্কেটের দ্বিতীয় তলায় এটি স্থাপন করে মরহুম আহমদ ফেরদৌস বারী চৌধুরী ফাউন্ডেশন।

উদ্বোধন অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের কেন্দ্রীয় নেতা খালেক বিশ্বাস বলেন, শ্রীমঙ্গল উপজেলায় প্রায় ১২০ জন তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন। এদের মধ্যে ৫৫ জনের মতো মুসলমান।

মুসলিম সম্প্রদায়ের এ তৃতীয় লিঙ্গের মানুষদের ইসলাম শিক্ষায় শিক্ষিত করতে তারা এ প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এ মাদ্রাসায় প্রতিদিন এক ঘণ্টা করে ক্লাস হবে। শিক্ষক হিসেবে নিয়োজিত হয়েছেন মুফতি মারুফ আব্দুল্লাহ ও মুফতি আব্দুল্লাহ অরফে লালবাহাদুর।

তিনি আরও জানান, শুরুতে ২০ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ক্রমশ সবাইকে এ শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করবেন তারা।

উদ্বোধন অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব আহমদ, ব্যবসায়ী সজল ঘোষ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী ও অন্যরা।

ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞা
  • ০৩ অক্টোবর ২০২৬
এক নজরে দেখুন সপ্তাহের সেরা ১০ সরকারি চাকরি
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬