মাদরাসা শিক্ষকদের জুলাইয়ের এমপিওর অর্থ ছাড়

০২ আগস্ট ২০২১, ০২:৪০ PM
মাদরাসা শিক্ষকদের জুলাইয়ের এমপিওর অর্থ ছাড়

মাদরাসা শিক্ষকদের জুলাইয়ের এমপিওর অর্থ ছাড় © টিডিসি ফাইল ফটো

মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুলাই (২০২১) মাসের এমপিওর অর্থ ছাড় দেয়া হয়েছে। আজ সোমবার (২ আগস্ট) মাদরাসা শিক্ষা অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে শিক্ষকদের জুলাই মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর করা হয়েছে। তবে এখনো সাধারণ স্কুল-কলেজ, কারিগরি শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের এমপিওভুক্তির অর্থ ছাড় দেয়া হয়নি। তবে আজ সোমবার এ অর্থ ছাড় দেয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মাদরাসার শিক্ষকরা আগামী ৮ আগস্ট পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন। এর আগে মাস পেরিয়ে গেলেও এখনো এমপিওভুক্ত অর্থ ছাড় না দেয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতারা।

ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞা
  • ০৩ অক্টোবর ২০২৬
এক নজরে দেখুন সপ্তাহের সেরা ১০ সরকারি চাকরি
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬