অনুদানবঞ্চিত ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার

২৭ মে ২০২১, ১১:০০ AM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

দেশের অনুদানভুক্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় কর্মরত অনুদানবিহীন শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার। জনবল কাঠামো ও অনুদান নীতিমালা জারির আগেই মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কাছ থেকে এসব তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।  সম্প্রতি এক চিঠির মাধ্যমে তথ্য পাঠানোর নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার অনুদানবিহীন শিক্ষকদের অনুদান প্রদানের জন্য এ তথ্য চাওয়া হয়েছে। ইবতেদায়ি মাদরাসাগুলোর জনবল কাঠামো ও অনুদান নীতিমালা জারির আগে শূন্যপদে নিয়োগপ্রাপ্ত ও কর্মরত অনুদানবিহীন শিক্ষকদের তথ্য চাওয়া হয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কাছে।

এর আগে ২০১৮ খ্রিষ্টাব্দের ১৮ নভেম্বর স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্থাপন, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং বেতন ভাতাদি ও অনুদান সংক্রান্ত নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।

 

কৃত্রিম স্ফীতির অবসান নাকি অশনিসংকেত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মেধাবৃত্তি ও ভিসি অ্যাওয়ার্ড দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সি…
  • ০৫ নভেম্বর ২০২৬
নাহিদ ইসলামকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির
  • ০৫ নভেম্বর ২০২৬
এক ব্রেইনেই পুরো প্রতিষ্ঠান পরিচালনার প্রযুক্তি আনল ‘বিটোপি…
  • ০৫ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে ছয় মাসে কিশোরগ্যাং সদস্যসহ গ্রেপ্তার ৭২৩
  • ০৫ নভেম্বর ২০২৬
রবিবার থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950