এবার ভোট গণনায় দেরি হতে পারে, যে ব্যাখা দিল সরকার

২১ জানুয়ারি ২০২৬, ০৫:৩১ PM , আপডেট: ২১ জানুয়ারি ২০২৬, ০৫:৩৫ PM
প্রেস সচিব শফিকুল আলম

প্রেস সচিব শফিকুল আলম © ফাইল ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই ভোটগ্রহণ শেষে গণনায় দেরি হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

আজ বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ভোট গণনায় দেরির কারণ হিসেবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, এবার সাধারণ নির্বাচনের পাশাপাশি রেফারেন্ডাম বা গণভোট এবং পোস্টাল ব্যালট রয়েছে। এ বিষয়ে যেন গুজব না ছড়ায় সেজন্য আপনারা আগেভাগেই সাধারণ মানুষকে জানিয়ে রাখবেন।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নির্বাচন কেন্দ্রে কোনো ইন্সিডেন্ট হলো। ওটাকে ঘিরে অপতথ্য ছড়ানো হতে পারে। এগুলোকে কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, এটা নিয়ে আজ কথা হয়েছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬