মাফ চেয়ে পার, ফের ছাত্রকে বলাৎকার করলেন মাদ্রাসা শিক্ষক

২১ মার্চ ২০২১, ১০:১৭ AM

© সংগৃহীত

শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বেলগাছি গ্রামের হেফজখানার শিক্ষক আবু মুসাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। শনিবার (২০ মার্চ) রাত ১১টার দিকে হেফজখানার শিক্ষক আবু মুসাকে মসজিদে আটকে রেখে পরে পুলিশের হাতে তুলে দেন তারা।

জানা যায়, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের মৃত জামাল আলীর ছেলে হাফেজ আবু মুসা পোয়ামারী মাদ্রাসার শিক্ষক। তিনি পার্শ্ববর্তী বেলগাছি জামে মসজিদে নামাজ পড়ান ও হেফজখানায় শিশুদের পড়ান। শনিবার বিকেলে ১২ বছরের এক শিশু শিক্ষার্থীকে বলাৎকার করেন তিনি। পরে শিশুটি বাড়ি ফিরে তার দাদাকে বিষয়টি বলে দেয়।

এ ঘটনা জানাজানি হলে রাতে গ্রামবাসী অভিযুক্ত আবু মুসাকে আটকে রেখে পরে পুলিশের হাতে তুলে দেন। হাফেজ আবু মুসা ইতোপূর্বেও একই অপরাধ করলেও সেবার মাফ চেয়ে পার পেয়েছিলেন।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীর জানান, রাতে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আটক করে থানায় নেয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু মুসা তার অপরাধের কথা স্বীকার করেছেন। রবিবার সকালে থানায় মামলা দায়ের করবে শিশুটির পরিবার।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬