জেডিসি পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু ১৫ মার্চ

১৩ মার্চ ২০২১, ০৮:০৮ PM

© ফাইল ফটো

জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে। চলবে আগামী ২ এপ্রিল পর্যন্ত। এ সময়ের মধ্যে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা কর্তৃপক্ষকে প্রকৃত শিক্ষার্থীদের তথ্য যেমন, শিক্ষার্থীর নাম, পিতা-মাতার নাম ইংরেজির ক্যাপিটাল লেটারের মাধ্যমে বোর্ডের নির্ধারিত ফর্মে পূরণ করে অনলাইনে জমা দিতে হবে।

জানা গেছে, বিলম্ব ফি ছাড়া ফি জমা দেওয়া যাবে ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত। আর ১৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বিলম্ব ফি দিয়ে টাকা জমা দেওয়া যাবে। ইএসআইএফ পূরণ ও সাবমিট করা যাবে ৬ মে পর্যন্ত। আর ১৬ মে পর্যন্ত রেজিস্ট্রেশনের কাগজ পত্র জমা দেওয়া যাবে।

৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে শিক্ষার্থীদের কাছ থেকে মোট ৬৪ টাকা ফি নেওয়া হবে। এরমধ্যে রেজিস্ট্রেশন ফি বাবদ নেওয়া হবে ৪০টাকা আর রেডক্রিসেন্ট ফি বাবদ নেওয়া হবে ২৪ টাকা। কোনো শিক্ষার্থী ১৯ এপ্রিলের পরে রেজিস্ট্রেশন করলে বিলম্ব ফি হিসেবে নেওয়া হবে ৫০ টাকা। বিলম্ব ফি দিয়ে রেজিস্ট্রেশনের ফরমপূরণে শিক্ষার্থীদের কাছ থেকে ১১৪ টাকা নেওয়া হবে। নির্ধারিত ওয়েবসাইটে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে।

আপনার ওয়াইফাই স্লো? সমাধানে এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস
  • ২১ মার্চ ২০২৬
ঢাবি এলাকায় ছিন্নমূল মানুষদের ঈদ উপহার দিলেন ছাত্রদল নেতা জ…
  • ২১ মার্চ ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা নিহত
  • ২১ মার্চ ২০২৬
কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী
  • ২১ মার্চ ২০২৬
কম দামে পাঞ্জাবি বিক্রি করায় নবীন ফ্যাশন ‘বন্ধ করে দিলেন’ অ…
  • ২১ মার্চ ২০২৬
ঈদের বন্ধে সোহরাওয়ার্দী মেডিকেলে চুরির চেষ্টা, ধরতে গিয়ে আন…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence