মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

০৯ ডিসেম্বর ২০২০, ০৭:২৭ PM
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ © প্রতীকী ছবি

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবদুল মতিন (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় বুধবার সকালে একটি ধর্ষণ মামলা হয়েছে।

ধর্ষক আবদুল মতিন ওই এলাকার মৃত আবদুর রবের ছেলে। ভুক্তভোগী স্থানীয় মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।

জানা যায়, গত শনিবার দুপুরে ভুক্তভোগীর মা বাড়িতে না থাকার সুযোগে আবদুল মতিন তার ঘরে প্রবেশ করে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী তার মাকে জানালে বিষয়টি জানাজানি হয়। একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ খবর পেয়ে মঙ্গলবার দুপুরে চৌমুহনী রেজিস্ট্রি অফিসের সামনে থেকে আবদুল মতিনকে গ্রেফতার করে।

বুধবার এ ব্যাপারে ভুক্তভোগীর মা বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

বেগমগঞ্জ মডেল থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ও ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬