ছাত্র ধর্ষণ মামলায় কারাগারে মাদ্রাসা শিক্ষক

০৮ নভেম্বর ২০২০, ০৮:৩৫ PM

© সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি মাদ্রাসার ৯ বছরের এক ছাত্রকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় আজ রবিবার (৮ নভেম্বর) জামিয়াতুল ইমান মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে মিজমিজ দক্ষিণ কায়েত পাড়া এলাকায় অবস্থিত মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মিজানুরের বাড়ি খুলনার কোনাপাড়া গ্রামে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক জানান, ২ নভেম্বর ওই মাদ্রাসা শিক্ষক তার কক্ষে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রের বাবা বাদী হয়ে ওই শিক্ষকের নামে থানায় মমলা করেন।

তিনি আরও জানান, মাদ্রাসার শিক্ষক মিজানুরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬