তা’মীরুল মিল্লাত মাদ্রাসা

পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও উত্তরপত্রে টেম্পারিংয়ের অভিযোগে ৩০ শিক্ষার্থী বহিষ্কার

০৩ আগস্ট ২০২৬, ১২:৩৯ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৬, ১২:৪১ PM
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা

তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা © ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় পরীক্ষায় অসাধুপায় অবলম্বন ও উত্তরপত্রে কারচুপির (টেম্পারিং) অভিযোগে ৩০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) মাদ্রাসা কর্তৃপক্ষের প্রকাশিত এক বিশেষ নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। 

নোটিশে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান এবং পরীক্ষা-সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোহাম্মদ সালমান। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অনুষ্ঠিত অর্ধবার্ষিক পরীক্ষা, দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা এবং আলিম প্রথম বর্ষের সমাপনী পরীক্ষা-২০২৬-এ অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী উত্তরপত্রে কারচুপি ও বিভিন্ন অনৈতিক পন্থা অবলম্বন করে। 

পরবর্তীতে উত্তরপত্র পুনর্মূল্যায়ন এবং অভ্যন্তরীণ তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত শিক্ষার্থীদের তালিকা বিশ্লেষণে দেখা যায়, মোট ৩০ জনের মধ্যে সর্বোচ্চ ১২ জন আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী। এছাড়া সপ্তম শ্রেণির ৮ জন, অষ্টম শ্রেণির ৩ জন, নবম শ্রেণির ২ জন, দশম শ্রেণির ৩ জন এবং ষষ্ঠ শ্রেণির ২ জন শিক্ষার্থী রয়েছেন।

অন্য খবর: জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে বৈশ্বিক জার্নাল থেকে গোবিপ্রবির ৬ গবেষণাপত্র প্রত্যাহার 

বিষয়ভিত্তিক তথ্য অনুযায়ী, ইংরেজি দ্বিতীয় পত্রে সর্বাধিক ১১ জন শিক্ষার্থীর বিরুদ্ধে উত্তরপত্রে জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, আইসিটি, নাহু, বালাগাত-মানতিক, কুরআন, পৌরনীতি, ইতিহাস এবং বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত পরীক্ষায়ও অনিয়মের ঘটনা ধরা পড়ে।

এ বিষয়ে মাদরাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান বলেন, প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম, শিক্ষার মান, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং অ্যাকাডেমিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের জালিয়াতি বা অসাধুপায়ের ক্ষেত্রে ভবিষ্যতেও ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করা হবে।

ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু আজ, যা লাগবে
  • ০৩ নভেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৫ দাবিতে ম…
  • ০৩ নভেম্বর ২০২৬
টিভি দেখে খাওয়ার অভ্যাসে কি ফ্যাটি লিভার হচ্ছে? যেসব বিষয়ে …
  • ০৩ নভেম্বর ২০২৬
অগ্নিসন্ত্রাস, হামলা ও ভাঙচুরের পরও বিরোধীদল চুপচাপ দেখলে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা নীতিতে যে চার পরিবর্তন আনল ন…
  • ০৩ নভেম্বর ২০২৬
গভীর রাতে মুখ ঢেকে ব্রাহ্মণবাড়িয়ার মাহফিলে তাহেরী
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950