শিক্ষামন্ত্রী

গোল্ডকাপ ফুটবলে মাদ্রাসা-স্কুল-কলেজের বালিকাদের অংশগ্রহণ ঐচ্ছিক

৩০ জুলাই ২০২৬, ০২:৩২ PM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হলেন ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হলেন ড. আ ন ম এহছানুল হক মিলন © টিডিসি ফটো

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় বালক এবং বালিকা থাকবে। তার মধ্যে মাদ্রাসা এবং স্কুল কলেজের বালিকাটা অপশনাল, ঐচ্ছিক। ইচ্ছে করলে জয়েন করতে পারে, নাও করতে পারে। এটা ঐচ্ছিক বিষয়ে আমরা রেখেছি।’

বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে কিছু অঙ্গীকার রয়েছে শিক্ষায়। প্রথমত তৃণমূল পর্যায়ে খেলাধুলা সম্প্রসারণ। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করাও আমাদের ইশতেহারের একটি অঙ্গীকার।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়া ক্ষেত্রে সুদৃঢ় অবস্থান তৈরি করা আমাদের অঙ্গীকারের মধ্যে রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে ট্যালেন্ট হান্ট স্কিম চালু হবে। সুপ্ত প্রতিভাদের বিকাশের পথ উন্মুক্ত করা আমাদের লক্ষ্য। নারী ক্রীড়াবিদের নিরাপত্তা ও সুযোগ বৃদ্ধি করা হবে। স্পোর্টস ইকোনমি সম্প্রসারণ করা; আনন্দময় শিক্ষা নিশ্চিত করা; যুব সমাজকে খেলাধুলা মাধ্যমে সুস্থ ও দক্ষ মানবসম্পদে পরিণত করা হবে।’

অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে: ববি হাজ্জাজ

শিক্ষামন্ত্রী বলেন, ‘অনুষ্ঠানটি আমরা শুরু করতে চেয়েছিলাম ৯ আগস্ট। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং চট্টগ্রামে বয়ে যাওয়া বন্যার কারণে বোর্ডের পরীক্ষা এখনো চট্টগ্রামে শেষ হয়নি। আমাদের প্রস্তুতি খানিকটা পিছিয়ে আছে বলে আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করে উদ্বোধনী অনুষ্ঠানটি এক মাস পিছিয়ে দিয়েছি। তিনি সম্মতি দিয়েছেন। আগস্টের পরিবর্তে আমরা আগামী সেপ্টেম্বরের ৯ কিংবা ১০ তারিখে করতে যাচ্ছি।’

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬