ভারত

দুপুরে পদত্যাগ, রাতেই নতুন শিক্ষামন্ত্রী নিয়োগ

২৫ জুলাই ২০২৬, ০৯:২২ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৬, ০৯:৪০ PM
প্রহ্লাদ জোশী

প্রহ্লাদ জোশী © সংগৃহীত

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নফাঁসকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তরে টানা ৩৫ দিন ধরে চলা আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ৫৭ বছর বয়সী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আন্দোলনকে কেন্দ্র করে কোনো রাষ্ট্রবিরোধী শক্তি যাতে সুযোগ নিতে না পারে, সে জন্যই তিনি সরিয়ে দাঁড়িয়েছেন বলে ইস্তফাপত্রে উল্লেখ করেন। সেই পদত্যাগের রেশ কাটতে না কাটতেই প্রহ্লাদ জোশীকে নতুন শিক্ষামন্ত্রী নিয়োগ দিল নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার।

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর দেশের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ জোশী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুপারিশক্রমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিদায়ী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র অবিলম্বে কার্যকর করার অনুমোদন দিয়েছেন। একই সঙ্গে তিনি প্রহ্লাদ জোশীকে বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেছেন।

প্রহ্লাদ  জোশী বর্তমানে সরকারের ভোক্তা অধিকার, খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন বিষয়ক মন্ত্রণালয় এবং নতুন ও নবায়নযোগ্য শক্তি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন থেকে তিনি নিজের এই দপ্তরগুলোর পাশাপাশি দেশের শিক্ষা মন্ত্রণালয়ের গুরুদায়িত্বও সামলাবেন।

কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পিআইবির মহাপরিচালক পদে ফের নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশে বৃষ্টির আভাস, কতদিন থাকবে—জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9