শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর শিক্ষার্থীদের ঘরে ফেরার হুশিয়ারি দিল দিল্লী পুলিশ 

২৫ জুলাই ২০২৬, ০৬:০৩ PM
শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবরের পর উচ্ছ্বাসিত ককরোচ আন্দোলনকারীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবরের পর উচ্ছ্বাসিত ককরোচ আন্দোলনকারীরা © সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের স্থান ত্যাগ করার জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের হুশিয়ারি দিয়েছে দিল্লী পুলিশ। ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বে চলা আন্দোলনের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রীর ইস্তফা, যা অর্জিত হওয়ায় পুলিশ মাইকিং করে বিক্ষোভকারীদের যন্তর মন্তর খালি করার অনুরোধ করছে।

এক মাসেরও বেশি সময় ধরে চলা এই আন্দোলনের কারণে দিল্লির গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র কনট প্লেস ও যন্তর মন্তরের সংলগ্ন ফ্রি মার্কেটগুলোর ব্যবসা চরমভাবে মার খায় এবং যাতায়াতে বিঘ্ন ঘটছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিনটি মেট্রোরেল স্টেশন ফের চালু করেছে এবং নিরাপত্তার সার্বিক ব্যবস্থা তদারকি করছে।

এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি প্রতিনিধি দল ও সরকারের মধ্যে নতুন করে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সরকারের পক্ষে বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং। অপরদিকে আন্দোলনকারীদের প্রতিনিধিত্ব করেন সিজেপি মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

ইস্তফাপত্রে ধর্মেন্দ্র প্রধান উল্লেখ করেছেন যে, আন্দোলনকে কেন্দ্র করে কোনো রাষ্ট্রবিরোধী শক্তি যেন পরিবেশ বিনষ্ট না করতে পারে, সেই কারণেই তিনি পদত্যাগ করেছেন।

তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ অর্জিত হলেও আন্দোলনকারীদের অপর দুটি মূল দাবি এখনো অমীমাংসিত রয়েছে। দাবিগুলো হলো—মে ৩-এর নিট-ইউজি পরীক্ষা বাতিল কেন্দ্রিক হতাশায় আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে করা সব আইনি মামলা প্রত্যাহার। 

এ ছাড়া আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) ও দিল্লি পুলিশের প্রধানদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছে সিজেপি।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬