শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেও বাকি ২ দাবিতে অনড় সিজেপি নেতা অভিজিৎ

২৫ জুলাই ২০২৬, ০৪:০৬ PM
  অভিজিৎ দীপ

অভিজিৎ দীপ © সংগৃহীত

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও নিজেদের বাকি দুই দাবিতে অনড় অবস্থান প্রকাশ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) সভাপতি অভিজিৎ দীপকে। শিক্ষামন্ত্রীর ইস্তফার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের আরো দুটি দাবি রয়েছে।’

নিট (NEET)-এর মতো দেশের অত্যন্ত প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার নানাবিধ অনিয়মের অভিযোগে দেশজুড়ে তীব্র আন্দোলনের মুখে শনিবার বিকেলে পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। তবে কেবল শিক্ষামন্ত্রীর পদত্যাগে আন্দোলন শেষ হচ্ছে না বলে সাফ জানিয়েছেন আন্দোলনরত সিজেপি প্রধান।

শিক্ষার্থীদের ক্ষতিপূরণ ও পুলিশের ভূমিকা নিয়ে প্রথম দাবি তুলে ধরে অভিজিৎ দীপকে বলেন, ‘ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন, কিন্তু যে শিক্ষার্থীরা আত্মহত্যা করেছে তাদের পরিবারের কি ১ কোটি টাকা ক্ষতিপূরণ পাওয়া উচিত নয়? অবশ্যই তাদের পাওয়া উচিত। সেই সকল পরিবারই ১ কোটি টাকা ক্ষতিপূরণের দাবিদার। দ্বিতীয়ত, ২০ তারিখে গুন্ডার মতো আচরণকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

পুলিশি হয়রানি বন্ধে তাঁর দ্বিতীয় দাবিটি উল্লেখ করে অভিজিৎ দীপক বলেন, ‘এছাড়াও, ২০ জুলাই বা তার পর থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।’

টানা কয়েক সপ্তাহের গণআন্দোলন ও দাবির মুখে অবশেষে শিক্ষামন্ত্রী ইস্তফা দিলেও আন্দোলনকারীদের ওপর হামলা, মামলা প্রত্যাহার এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ আদায়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন সিজেপি নেতা।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬