শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভারতীয় তরুণদের নিয়ে বার্তা কার্তিকের

২৫ জুলাই ২০২৬, ০৮:৩৭ PM
শিক্ষার্থীদের আন্দোলনে বার্তা দীনেশ কার্তিক

শিক্ষার্থীদের আন্দোলনে বার্তা দীনেশ কার্তিক © সংগৃহীত

নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কয়েক সপ্তাহ ধরে ভারতজুড়ে চলা আন্দোলন শেষ পর্যন্ত বড় সাফল্য পেয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। এর কয়েক ঘণ্টা পরই ভারতের তরুণ প্রজন্মকে নিয়ে আশাবাদী বার্তা দেন সাবেক ভারতীয় উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক।

শনিবার (২৫ জুলাই) সরকারের প্রতিনিধিদের সঙ্গে ককরোচ জনতা পার্টির (সিজিপি) নেতাদের বৈঠকের পর আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়ার ঘোষণা আসে। যৌথ বিবৃতিতে আন্দোলনের সমাপ্তি ঘোষণা করে বিক্ষোভকারীদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। এক মাসের বেশি সময় ধরে চলা এই আন্দোলনের কারণে যন্তর মন্তর এলাকার আশপাশের বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। জনসমাগম নিয়ন্ত্রণে ওই এলাকার ১৬ থেকে ১৭টি মেট্রো স্টেশনও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

বিশ্বজুড়ে আলোচিত এই আন্দোলনের শুরু থেকেই সামাজিক মাধ্যমে সরব ছিলেন দিনেশ কার্তিক। আন্দোলন প্রত্যাহারের ঘোষণার পর দেওয়া সর্বশেষ পোস্টে তিনি সরাসরি রাজনৈতিক পরিস্থিতি বা ছাত্র আন্দোলনের প্রসঙ্গ টানেননি। তবে ভারতের তরুণদের ‘স্পষ্ট চিন্তাভাবনা, পারস্পরিক সহযোগিতা এবং নাছোড়বান্দা মনোভাবের’ প্রশংসা করে ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এক্স-এ এক পোস্ট দিয়ে কার্তিক লিখেছেন, ‘দিন শেষে আমরা সবাই উন্নত ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। তরুণ প্রজন্মের স্পষ্ট চিন্তাভাবনা, পারস্পরিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তি দেখে আমি মন্ত্রমুগ্ধ। ভবিষ্যৎ উজ্জ্বল এবং পরবর্তী প্রজন্ম আমাদের নতুন উচ্চতায় নিয়ে যাবে। জয় হিন্দ।’

এর আগে, শচীন টেন্ডুলকার ও যুবরাজ সিংও এই আন্দোলন নিয়ে নিজেদের মতামত জানান। ছাত্রদের সমর্থন দিলেও দুজনেই আন্দোলনকে ঘিরে রাজনৈতিক দাবিগুলো নিয়ে নিরপেক্ষ অবস্থান নেন।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬