আলিমের রেজিস্ট্রেশনের সময় বাড়ল

০৯ এপ্রিল ২০২৬, ০৯:৪২ PM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © টিডিসি সম্পাদিত

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির রেজিস্ট্রেশন বাদ পড়া শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় অনলাইনে রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বাদপড়া শিক্ষার্থীরা আগামী ১২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত রেজিস্ট্রেশন ফি জমা দিতে পারবেন। তথ্য এন্ট্রি করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন আলিম পর্যায়ের মাদ্রাসা প্রধানগণকে জানানো যাচ্ছে যে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের (পরীক্ষা-২০২৭) আলিম শ্রেণিতে যে সকল শিক্ষার্থী অনলাইনে কোন মাদ্রাসায় ভর্তি ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি, সে সকল শিক্ষার্থীর রেজিস্ট্রেশন অস্ত্র বোর্ডের eSIF পূরণের মাধ্যমে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হল।

বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমার (ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবলমাত্র তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে) সময়সীমা ১২ থেকে ২৮ এপ্রিল। আর তথ্য (eSIF) এন্ট্রির সর্বশেষ তারিখ ৩০ এপ্রিল।

ফি প্রদান ও eSIF পূরণের ক্ষেত্রে যে কোন ব্রাউজার হতে সরাসরি www.ebmeb.gov.bd-তে প্রবেশ করে প্রতিষ্ঠানের EIIN Password দিয়ে লগইন করতে হবে বলে জানানো হয়েছে। অতঃপর পেমেন্ট অপশনে ক্লিক করে শিক্ষার্থী সংখ্যা এন্ট্রি দিয়ে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নির্ধারিত বোর্ড ফি প্রদান করতে হবে। নির্ধারিত ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবলমাত্র শিক্ষার্থীর তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রির অপশন পাওয়া যাবে এবং সতর্কতার সাথে নতুন এন্ট্রিকৃত শিক্ষার্থীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে। পূর্বে এন্ট্রিকৃত শিক্ষার্থী ডিলেট করার সুযোগ থাকবে না। পূর্বে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের অনলাইনে স্কুল বিভাগ, বিষয় ও ছবি সংশোধন প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া আলিম শ্রেণির নিয়মিত শিক্ষার্থীর রেজিস্ট্রেশনসহ অন্যান্য ফি ৬৮৫ টাকা এবং অনিয়মিত শিক্ষার্থীর ক্ষেত্রে পাঠ বিরতি ফি ১৫০ টাকাসহ মোট ৮৩৫ টাকা।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬