২০২৭ সালের আলিম পরীক্ষার্থীদের বাদপড়া রেজিস্ট্রেশন নিয়ে জরুরি বিজ্ঞপ্তি

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২২ PM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষের (পরীক্ষা-২০২৭) আলিম শ্রেণিতে ভর্তি হয়েও যারা নির্ধারিত সময়ে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি, তাদের জন্য বিশেষ বিবেচনায় আবার রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অত্র বোর্ডের আওতাধীন আলিম পর্যায়ের মাদ্রাসা প্রধানগণ তাদের প্রতিষ্ঠানের বাদপড়া শিক্ষার্থীদের তথ্য অনলাইনে eSIF পূরণের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন।

বোর্ড নির্ধারিত সূচী অনুযায়ী, অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে ১৯/০২/২০২৬ থেকে ০১/০৩/২০২৬ তারিখ পর্যন্ত। সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবল তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি  অপশন পাওয়া যাবে। নতুন শিক্ষার্থীদের তথ্য (eSIF) এন্ট্রির সর্বশেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ০৩/০৩/২০২৬ তারিখ পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, আলিম শ্রেণির নিয়মিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনসহ অন্যান্য ফি বাবদ সর্বমোট ৬৮৫ টাকা ও অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে অতিরিক্ত ১৫০ টাকা পাঠ বিরতি (ব্রেক অব স্টাডি) ফিসহ মোট ৮৩৫/- টাকা জমা দিতে হবে।

বোর্ড কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই বিশেষ সুযোগে শুধু বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে। তবে আগে এন্ট্রিকৃত কোনো শিক্ষার্থীর তথ্য ডিলিট করার সুযোগ থাকবে না। বর্তমানে আগে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের অনলাইনে ভুল বিভাগ, বিষয় ও ছবি সংশোধন প্রক্রিয়া চলমান।

মাদ্রাসা প্রধানগণকে বোর্ডের নিজস্ব ওয়েবসাইট (www.ebmeb.gov.bd) এ প্রতিষ্ঠানের EIIN ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে সতর্কতার সঙ্গে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য  বলা  হয়েছে।

শুধু রেজিস্ট্রেশন ফি প্রদান ও তথ্য এন্ট্রি সংক্রান্ত কোনো সমস্যার সমাধানের জন্য অফিস সময়ের মধ্যে প্রতিষ্ঠানের EIIN ভিত্তিক সিম নম্বর ব্যবহার করে বোর্ডের হেল্পলাইন ০১৭১৩০৬৮৯০৯/০১৮২৪৬০৬৬৫৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্কুলে হামলা, প্রধান শিক্ষককে মারধ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন কাঠামোতে বেতন পাবেন: শিক্ষামন্ত্রী
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ, দুই পুলিশসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬