মাদ্রাসা পরিবর্তনে ইচ্ছুক শিক্ষার্থীদের ই-টিসির আবেদনের সুযোগ

৩০ নভেম্বর ২০২৫, ০৪:০৪ PM
মাদ্রাসা শিক্ষা বোর্ড লোগো

মাদ্রাসা শিক্ষা বোর্ড লোগো © সংগৃহীত

মাদ্রাসা পরিবর্তনে ইচ্ছুক শিক্ষার্থীদের ই-টিসির আবেদনের সুযোগ দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। আজ রবিবার (৩০ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার  অধ্যক্ষ ছালেহ আহমাদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল মাদ্রাসা প্রধান ও শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে (দাখিল পরীক্ষা-২০২৭) রেজিস্ট্রেশনকৃত নিয়মিত শিক্ষার্থীরা বিভিন্ন কারণে যারা মাদ্রাসা পরিবর্তন করতে ইচ্ছুক, তারা আগামী ৭ ডিসেম্বর থেকে অত্র বোর্ডের e-TC লিংক (https://efiling.ebmeb.gov.bd/index.php/etc) গিয়ে ই-টিসির আবেদন করতে পারবে এবং বর্ণিত বিষয়ে বোর্ডে সরাসরি কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না।

এমতাবস্থায়, উল্লিখিত তারিখ থেকে অনলাইনে e-TC এর আবেদন ও উভয় প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদনের পর বোর্ড ফি জমা দেয়ার জন্য সংশ্লিষ্ট সেবা প্রত্যাশীদের অনুরোধ করা হলো।

শুধুমাত্র e-TC সমস্যার সমাধানের জন্য অফিস সময়ের মধ্যে প্রতিষ্ঠানের EIIN ভিত্তিক সিম নম্বর দিয়ে ০১৭১-৩০৬৮৯০৯/০১৮২৪-৬০৬৬৫৪ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9