সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে অভিযোগ পেলে মাদ্রাসার এমপিও বাতিল

২৯ আগস্ট ২০২৫, ০৯:১৯ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৩ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ, যোগদান ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মাহবুবুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। এর ব্যত্যয় হলে এমপিও বাতিলসহ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এমপিওভুক্ত মাদ্রাসার সভাপতি, অধ্যক্ষ, সুপার, ইবতেদায়ী প্রধান ও ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠান প্রধান বা নিয়মিত কমিটি না থাকাসহ বিভিন্ন কারণে এনটিআরসিও কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ, যোগদান ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। 

যে সব প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান বা নিয়মিত কমিটি নেই, সে সব প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান বা এডহক কমিটি এবং এডহক কমিটি না থাকলে উপজেলা নির্বাহী অফিসার বা অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসকের মাধ্যমে নিয়োগ, যোগদান ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এনটিআরসিও কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ, যোগদান ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়ায় কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে প্রতিষ্ঠানের এমপিও বন্ধসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

এ অবস্থায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসিও কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকগণের নিয়োগ, যোগদান ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য নির্দেশনা প্রদান করা হলো। 

এ নির্দেশনা প্রতিপালন না করলে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত/সর্বশেষ পরিমার্জিত)’ এর ১৮.১ (খ) এবং (গ) অনুচ্ছেদ অনুসারে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনা মোতাবেক প্রতিষ্ঠানের এমপিও বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081