নতুন এমপিওর আবেদন ৪ তারিখের মধ্যে

২৮ আগস্ট ২০২৫, ০৮:৪৮ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৪ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের নতুন এমপিওভুক্তির আবেদন প্রতিমাসের ৪ তারিখের মধ্যে উপজেলা পর্যায়ে পাঠাতে হবে। আর উপজেলা থেকে ৮ তারিখের মধ্যে আবেদন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ সংশোধিত) অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের নতুন এমপিওসহ বিভিন্ন ক্যাটাগরির আবেদন অনলাইনে মাদ্রাসা প্রধান কর্তৃক প্রতিমাসের ১ থেকে ৪ তারিখের মধ্যে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর এবং প্রতিমাসের ১ থেকে ৮ তারিখের মধ্যে উপজেলা/ থানা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস সেলে প্রেরণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।’

প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬