ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল পরীক্ষা শুরু আজ

২৪ আগস্ট ২০২৫, ০৮:১০ AM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৮:৩৬ AM
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধিভুক্ত মাদ্রাসাসমূহে এক বছর মেয়াদী কামিল (মাস্টার্স) পরীক্ষা-২০২৩ আজ রবিবার (২৪ আগস্ট) থেকে শুরু হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এই পরীক্ষা চলবে।

সারাদেশের মোট ৪৯টি কেন্দ্রে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে পাঁচটি বিষয়ে এক বছর মেয়াদী (মাস্টার্স) পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার বিষয়গুলো হলো 
আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ ,আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়েরর পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বলেন, ‘পরীক্ষা কেন্দ্রের উপযুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা চেষ্টা করছি, সঠিক সময়ে পরীক্ষা শুরু ও শেষ করতে, যাতে নতুন করে কোনো ধরনের সেশনজট সৃষ্টি না হয়।’

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রক…
  • ১৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা
  • ১৩ অক্টোবর ২০২৬
নিজের ছবি দিয়েই হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েট আন্দোলনে বুয়েটের সংহতি, শাহবাগে শিক্ষার্থীদের মানববন্…
  • ১৩ অক্টোবর ২০২৬