আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল পরীক্ষার ফলে দেশসেরা ঢাকা আলিয়া মাদ্রাসা

২২ আগস্ট ২০২৫, ০৯:৫৫ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৭ AM
 ঢাকার সরকারি মাদরাসা-ই আলিয়া

ঢাকার সরকারি মাদরাসা-ই আলিয়া © ফাইল ফটো

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত মাদ্রাসাগুলোর দুই বছর মেয়াদী কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণের হার ৯২.৭২ শতাংশ। ফলাফলে দেখা যায়, চূড়ান্ত বর্ষের মেধাতালিকায় সরকারি মাদরাসা-ই আলিয়া ঢাকা প্রথম স্থান অর্জন করেছে। আর প্রথমবর্ষের মেধাতালিকায় চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা প্রথম স্থানে রয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী তার কাছে ফলাফল হস্তান্তর করেন। ফলাফল প্রকাশকালে উপাচার্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, নিজস্ব ব্যবস্থাপনায় এবং স্বল্প সময়ে ফলাফল প্রকাশ করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।

বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও অধ্যাপক ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক ড. মো. রফিক আল মামুনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঢাবির দুই ইউনিটে ভর্তির ডাক পেলেন আড়াই শতাধিক ভর্তিচ্ছু, আজ সাক্ষাৎকার

এ বছর প্রথম ও চূড়ান্ত বর্ষে মোট ৪১ হাজার ৮৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৩৮ হাজার ৭৫১ জন পরীক্ষায় উত্তীর্ণ হন। তাদের মধ্যে ২৮০ শিক্ষার্থী ‘এ+’ (এ প্লাস) অর্জন করেছেন। প্রথম বর্ষের পাশের হার ৮৭.৮৩ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ৯৭.৬১ শতাংশ।

পরীক্ষা গত ৩ মে থেকে ২৬ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে: www.result.iau.edu.bd.com।

বুটেক্সে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
  • ৩১ আগস্ট ২০২৬
বাসে ট্র্যাকিং, অনলাইনে ফি পরিশোধসহ ৬ দাবি পাবিপ্রবি ছাত্রদ…
  • ৩১ আগস্ট ২০২৬
নতুন পে-স্কেলের গেজেট কবে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব
  • ৩১ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকরা পে-স্কেলের আওতায় আসবেন কি না প্রশ্নে যা…
  • ৩১ আগস্ট ২০২৬
প্রশাসনিক বিভিন্ন পদে ২৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে জগন্…
  • ৩১ আগস্ট ২০২৬
নতুন পে-স্কেলে যেভাবে পেনশন পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ৩১ আগস্ট ২০২৬