দেড় হাজার ইবতেদায়ি মাদ্রাসায় শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য দেওয়ার সময় বাড়ল

২২ আগস্ট ২০২৫, ১০:২৯ AM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ০৯:১৯ AM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

দেড় হাজার ইবতেদায়ি মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্য প্রদানের সময়সীমা বৃদ্ধি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সে অনুযায়ী ইইএসপি এমআইএস সিস্টেমের লাইভ সার্ভারে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীরা আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য দিতে পারবে। বৃহস্পতিবার (২১ আগস্ট) অধিদপ্তরের সহকারী পরিচালক বেনজীর আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের (ইবতেদায়ি ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত) উপবৃত্তি প্রদানের প্রস্তাবে যথাযথ কর্তৃপক্ষের সদয় নীতিগত অনুমোদন রয়েছে। উক্ত অনুমোদনের আলোকে অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন আইবাস প্লাস প্লাস-এর মাধ্যমে জিটুপি পদ্ধতিতে উপবৃত্তি প্রদান কার্যক্রম চলমান রয়েছে। 

এ অবস্থায় ইউজার আইডি পাসওয়ার্ড প্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষকদেরকে ইইএসপি এমআইএস সিস্টেমের লাইভ সার্ভারের লিংকে প্রবেশ করে সময় বৃদ্ধিপূর্বক আগামী ২৪ সেপ্টেম্বর (বুধবার) বিকেল ৫টার মধ্যে প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্য প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ইইএসপি এমআইএস সিস্টেমের লাইভ সার্ভারে প্রবেশের জন্য সংযুক্ত তালিকা মোতাবেক ইউজার আইডি ও ডিফল্ট পাসওয়ার্ড (Mesp@1234) ব্যবহার করতে হবে। উক্ত পাসওয়ার্ড দিয়ে লগইন করে বাধ্যতামূলক ভাবে পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে এবং পরবর্তীতে ব্যবহারের জন্য পাসওয়ার্ড সেভ রাখতে হবে। উল্লেখ্য, প্রতিবার লগইন এর জন্য রেজিস্টার্ড মোবাইল ফোন নম্বরে ওটিপি পাওয়া যাবে। 

আরও পড়ুন: আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল পরীক্ষার ফলে দেশসেরা ঢাকা আলিয়া মাদ্রাসা

এন্ট্রিকৃত শিক্ষার্থীদের তথ্য প্রেরণ করলে তা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের আইডিতে জমা হবে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উক্ত তথ্য ভেরিফাই করে অধিদপ্তরে প্রেরণ করবেন। উল্লেখ্য অনুদানভুক্ত ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের নিমিত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার থেকে প্রতিষ্ঠান ভেরিফাই স্বাপেক্ষে পর্যায়ক্রমে প্রদান করা হবে। 

এছাড়া ইইএসপি এমআইএস সিস্টেম এর লাইভ সার্ভারে শুধুমাত্র কর্মদিবসে রবি থেকে বৃহস্পতিবার অফিস সময়ে (সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) তথ্য এনট্রি করার সুযোগ রয়েছে।
ইইএসপি এমআইএস সিস্টেম’র লাইভ সার্ভারের ইউআরএল এড্রেস: https://mesp.finance.gov.bd/mesp/login।

সাউথইস্ট ইউনিভার্সিটিতে রোবোটিক্স প্রতিযোগিতা ‘ট্র্যাকস্টর্…
  • ১৯ মে ২০২৬
‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ প্রশ্ন ঢাকা কল…
  • ১৯ মে ২০২৬
রাতের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ১৮ মে ২০২৬
দেশে আইনশৃঙ্খলার অবনতি ও নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার ব্য…
  • ১৮ মে ২০২৬
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে চারজনকে আটক করে পুলিশে দিল জনতা
  • ১৮ মে ২০২৬
এআইইউবিতে উদ্বোধন হলো আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপের
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081