ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষকদের যোগদানের জটিলতা নিরসনে ৩ নির্দেশনা অধিদপ্তরের

২৮ আগস্ট ২০২৫, ০৫:৪১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০৮:১০ PM
লোগো

লোগো © সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষকদের নিয়োগ, যোগদান ও এমপিওভূক্তকরণ প্রক্রিয়ায় জটিলতা নিরসনে ৩ নির্দেশনা দিয়েছে অধিদপ্তর। বৃহস্পতিবার (২৮ আগস্ট) অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মাহবুবুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠান প্রধান/নিয়মিত কমিটি না থাকাসহ বিভিন্ন কারণে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকগণের নিয়োগ, যোগদান ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। যে সকল প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান/নিয়মিত কমিটি নেই, সেসকল প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান এডহক কমিটি এবং এডহক কমিটি না থাকলে উপজেলা নির্বাহী অফিসার/অতিরিক্ত জেলা প্রশাসক/জেলা প্রশাসকের মাধ্যমে নিয়োগ, যোগদান ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এতে বলা হয়, এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকগণের নিয়োগ, যোগদান ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়ায় কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে প্রতিষ্ঠানের এমপিও বন্ধসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এতে আরও বলা হয়,  নির্দেশনাসমূহ প্রতিপালন না করলে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত /সর্বশেষ পরিমার্জিত)’ এর ১৮.১ (খ) এবং (গ) অনুচ্ছেদ অনুসারে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনা মোতাবেক প্রতিষ্ঠানের এমপিও বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950