এমপিও জালিয়াতির অভিযোগে ৫ মাদ্রাসা প্রধানকে শোকজ, বেতন বন্ধের শঙ্কা

২৭ মে ২০২৫, ০১:৫৪ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০১:০৪ AM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

এমপিও (মাসিক বেতন ভাতা) সংক্রান্ত জালিয়াতি ও নানা অনিয়মের অভিযোগে দেশের পাঁচটি মাদ্রাসার প্রধানদের বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। অভিযুক্তদের এমপিও সাময়িকভাবে স্থগিত করা হতে পারে বলেও জানা গেছে।

সোমবার (২৬ মে) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) এবং এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সদস্য সচিব মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই শোকজ নোটিশ জারি করা হয়।

শোকজ পাওয়া মাদ্রাসা প্রধানরা হলেন- ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন দক্ষিন জয়নগর রহিমা বেগম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. নুরুল আমিন, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলাধীন মনোহরপুর আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুল জলিল, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলাধীন পাঁচগ্রাম এম. হক বালিকা দাখিল মাদ্রাসার সুপার আবদুল মোনায়েম, লালমনিরহাট জেলার পাঁটগ্রাম উপজেলাধীন আউলিয়ারহাট কাজী নিজামিয়া দাখিল মাদ্রাসার সুপার আছাদুজ্জামান ও গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলাধীন চকশালাইপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেন। 

শোকজ নোটিশে বলা হয়, সংশ্লিষ্ট মাদ্রাসা প্রধানরা কাম্য শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদন করেছেন, যা বিদ্যমান এমপিও নীতিমালার সরাসরি লঙ্ঘন। এমতাবস্থায়, কেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ১৬ জুন ২০২৫ তারিখের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9