মাদ্রাসার পরীক্ষার সময়সূচিতে আংশিক পরিবর্তন

১১ মে ২০২৫, ০৯:৩৬ AM , আপডেট: ১২ মে ২০২৫, ০৪:৩৪ AM
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ © সংগৃহীত

দেশের সব সরকারি ও বেসরকারি মাদ্রাসার ২০২৫ শিক্ষাবর্ষে পরীক্ষার সময়সূচিতে আংশিক পরিবর্তন এনেছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। ৮ মে বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন সূচি অনুযায়ী, সরকারি ৩টি আলিয়া মাদ্রাসা ও সব বেসরকারি (স্বতন্ত্র, এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) মাদ্রাসায় অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু হবে ৩০ জুন এবং চলবে ১৭ জুলাই পর্যন্ত। এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩ আগস্ট।

নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত এবং এর ফল প্রকাশ হবে ১০ নভেম্বর। বার্ষিক পরীক্ষা শুরু হবে ২০ নভেম্বর থেকে এবং চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর।

সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬