জাতীয়করণের দাবিতে আজও ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে

২৭ জানুয়ারি ২০২৫, ১২:২৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
ঢাবির চারুকলার সামনে অবস্থান নিয়েছেন ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকেরা

ঢাবির চারুকলার সামনে অবস্থান নিয়েছেন ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকেরা © টিডিসি ফটো

ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে অবস্থান নিয়েছেন তারা।

এসময় তাদেরকে ‘এক দফা এক দাবি, জাতীয়করণ করতে হবে’; ‘আমাদের দাবি মানতে হবে, মেনে নাও নিতে হবে’; ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’;  শিক্ষকদের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ আন্দোলনের চেয়ারম্যান কাজী মোখলেসুর রহমান বলেন, ‘রবিবার (২৬ জানুয়ারি) আমরা সচিবালয়ে গিয়েছিলাম। তারা জানিয়েছে, সোমবার আমাদের বিষয় নিয়ে মিটিংয়ে বসবে। তাদের সভার সিদ্ধান্তের আলোকে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানাব।’  

এর আগে, রবিবার একই দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনে যাত্রাপথে পুলিশি বাধার মুখে পড়েন ইবতেদায়ি শিক্ষকরা। এক পর্যায়  লাঠিপেটা, জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9