এক আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত

১২ জানুয়ারি ২০২৬, ০৩:০৪ PM , আপডেট: ১২ জানুয়ারি ২০২৬, ০৩:৪০ PM
মোহাম্মদ ফাহিম চৌধুরী

মোহাম্মদ ফাহিম চৌধুরী © সংগৃহীত

দ্বৈত নাগরিকত্ব জটিলতায় শেরপুর-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর মনোনয়ন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ এ তৃতীয় দিনের আপিল শুনানি শেষে এ ঘোষণা দেয় ইসি।

নির্বাচন কমিশন আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত তাকে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগের প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে বলেছে। অন্যথায় তার মনোনয়নপত্র বাতিল করবে নির্বাচন কমিশন।

এর আগে, শনিবার সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা নাগরিকত্ব জটিলতায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরবর্তীতে তিনি নির্বাচন কমিশনে আপিলের আবেদন করেন।

লিটনের সেঞ্চুরির দিনে আফগানিস্তানের সামনে রানের পাহাড়
  • ১২ অক্টোবর ২০২৬
মিষ্টির শূন্য নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর
  • ১২ অক্টোবর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ১২ অক্টোবর ২০২৬
ককরোচ চোরাবালিতে আটকে গেছেন মোদী, ভারতের গণতন্ত্র কোনপথে?
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটগামী শিক্ষার্থীবাহী বাস থামিয়ে এক ছাত্রকে মারধর, প্র…
  • ১২ অক্টোবর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন ২০ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬