দাখিল পরীক্ষার প্রশ্নফাঁসে ২১ শিক্ষককে অব্যাহতি, যুবক গ্রেপ্তার

০৩ মার্চ ২০২৪, ১০:৩২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
গ্রেপ্তার যুবক আল-আমিন

গ্রেপ্তার যুবক আল-আমিন © ফাইল ছবি

চলমান দাখিল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অপরাধে বাগেরহাটের মোরেলগঞ্জে আল আমিন খান নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত ২১ শিক্ষককে এক বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।

রবিবার (৩ মার্চ) বেলা ১০টার দিকে ইংরেজি ১ম পত্র পরীক্ষা শুরুর পরপরই পোলেরহাট আজহারিয়া দাখিল মাদ্রাসা উপকেন্দ্রে প্রশ্নফাঁসের এই ঘটনা ঘটে।

প্রশ্নফাঁসের বিষয়টি হাতে নাতে ধরেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম তারেক সুলতান। এ ঘটনায় আল আমিনসহ জড়িত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।  

গ্রেপ্তার আল-আমিন মোরেলগঞ্জ উপজেলার সোনাখালি গ্রামের মো. মাসুম খানের ছেলে।  

জড়িত সন্দেহে অন্য ব্যক্তিরা হলেন- পঞ্চকরণ দাখিল মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম গাজী এবং খারুইখালি দাখিল মাদ্রাসার শিক্ষক এমদাদ হোসেন।  

ইউএনও এসএম তারেক সুলতান বলেন, এটি একটি চক্র। এই চক্রের সঙ্গে অনেকেই জড়িত রয়েছে। আমরা যুবক আল-আমিনের ফোনে প্রশ্নপত্র পেয়েছি। তিনি শিক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহ করছিলেন। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অপরাধে আল আমিন ও দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ওই কেন্দ্রে দায়িত্বরত ২১ শিক্ষককে এক বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন করে নিয়োগ দেওয়া কক্ষ পরিদর্শকেরা পরবর্তী পরীক্ষাগুলোতে দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, এদিন পোলেরহাট আজহারিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে চলমান ইংরেজি পরীক্ষায় ৪৭৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

চীনের সঙ্গে কারিগরি শিক্ষা, প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের ম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950