সহপাঠীর ছুরিকাঘাতে মাদরাসা ছাত্র নিহত

০৫ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫৬ PM
নিহত মাহফুজুর রহমান মিরাজ

নিহত মাহফুজুর রহমান মিরাজ © সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা এলাকায় বেঞ্চে বসা নিয়ে ঝগড়ার জের ধরে সহপাঠীর ছুরিকাঘাতে ৮ম শ্রেণির এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত মাহফুজুর রহমান মিরাজ সিটি করপোরেশনের যোগীতলা এলাকার আমজাদ হোসেনের ছেলে। তিনি চান্দনা এলাকার এম এ রাজ্জাক মাস্টার দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র।

জয়দেবপুর থানার উপপরিদর্শক লুৎফর রহমান জানান, বুধবার সকাল পৌনে ৯টার দিকে মাদরাসার ক্লাসরুমে বেঞ্চ বসা নিয়ে সহপাঠী মনোয়ার হোসেন মনুর সঙ্গে মিরাজের বাকবিতণ্ডা বাধে। এ সময় মনু তাকে মারধর করে এবং ছুরি দিয়ে বুকে আঘাত করে। পরে মিরাজকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ ঘটনার পর মাদরাসা অপর ছাত্র এবং শিক্ষকরা মনু ও তার এক সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক মনোয়ার যোগীতলা এলাকার ইয়াজউদ্দিনের ছেলে। এ ব্যাপারে ঘটনাস্থল থেকে ছুরিটি জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আজ থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়ছে
  • ১৯ এপ্রিল ২০২৬
ঘন ঘন লোডশেডিংয়ে নাকাল কেন্দুয়াবাসী
  • ১৯ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি ড্রাগ ইন্টারন্যাশনালে, আবেদন শেষ ১৬ মে
  • ১৯ এপ্রিল ২০২৬
দক্ষতাভিত্তিক শিক্ষা ও গবেষণায় চীন-ড্যাফোডিল অংশীদারিত্ব, উ…
  • ১৯ এপ্রিল ২০২৬
৪ দাবিতে ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন
  • ১৯ এপ্রিল ২০২৬
শেরপুরে গারো পাহাড়ে আগুন, হুমকিতে জীববৈচিত্র্য
  • ১৯ এপ্রিল ২০২৬