সমুদ্রে সৈকত থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

১৩ আগস্ট ২০১৮, ১০:৩৩ PM
মানচিত্র

মানচিত্র

নিখোঁজের একদিন পর কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকত থেকে ইয়ার মোহাম্মদ (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে টেকনাফের শামলাপুর সমুদ্রে সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ইয়ার টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকার বাদশা মিয়ার ছেলে এবং মৌলভী বাজার জমিরিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে হ্নীলা থেকে বন্ধুদের সঙ্গে সে ফুটবল খেলতে শামলাপুর সৈকতে আসে। খেলা শেষে তারা সমুদ্রে গোসল করতে নামে। এ সময় ইয়ার মোহাম্মদ জোয়ারের পানিতে ভেসে নিখোঁজ হয়। পরের দিন সোমবার বিকেলে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ সৈকত থেকে উদ্ধার করা হয়। 

বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চান কান্তি দাস বলেন, শামলাপুর সমুদ্র্র সৈকত থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ করা হয়নি।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬