ভবিষ্যতে কওমি মাদ্রাসাকে মূলধারায় আনার পরিকল্পনা আছে: শিক্ষামন্ত্রী

১২ অক্টোবর ২০২৩, ০৭:৪৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। © সংগৃহীত

দেশের কওমি মাদ্রাসাগুলোকে মূলধারার শিক্ষায় নিয়ে আসার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে নতুন শিক্ষাক্রম নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। মতবিনিময় সভায় বিভিন্ন শিক্ষাবিদ, রাজনীতিক, গণমাধ্যম কর্মীসহ অন্যরা অংশ নেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এই মতবিনিময়ের আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘একটা রূপান্তর সময়সাপেক্ষ বিষয়। তাই ইতোমধ্যে চালু হওয়া নতুন শিক্ষাক্রমেও কওমি মাদ্রাসাকে মূল ধারায় আনতে পারছি না। তবে ভবিষ্যতে আনার পরিকল্পনা রয়েছে।’

দীপু মনি বলেন, ‘কওমি মাদ্রাসা এখনও আমাদের নিয়ন্ত্রণে বাইরে রয়ে গেছে। তবে দেশের আলিয়া মাদ্রাসা, ইংরেজি মাধ্যমিক স্কুলসহ অন্যান্য মাদ্রাসা— সবই কারিকুলামের অন্তর্ভুক্ত রয়েছে।’

নতুন কারিকুলাম প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন কারিকুলামে আমরা শিক্ষার্থীদের শেখানো নয়, পথ দেখানোর চেষ্টা করছি। তারাই আইডিয়া তৈরি করে নিজেদের পথ খুঁজে বের করবে।’

মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন— শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম তারিক আহসান, সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, মুন্নী সাহা প্রমুখ।

শ্রমিকরা শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকায় ও শক্তিশালী ভয়েস না…
  • ০৫ নভেম্বর ২০২৬
নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময় জানাল এনটিআরসিএ
  • ০৫ নভেম্বর ২০২৬
চীনের সঙ্গে কারিগরি শিক্ষা, প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের ম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950