মধ্যরাতে ঢাকা আলিয়ায় পুলিশের অভিযান, আটক ২

১০ এপ্রিল ২০২৩, ০৮:১০ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM
ঢাকা আলিয়ার আবাসিক হলে পুলিশের অভিযান

ঢাকা আলিয়ার আবাসিক হলে পুলিশের অভিযান © টিডিসি ফটো

সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার দুটি আবাসিক হলে রেইড দিয়েছে পুলিশ। রোববার দিবাগত রাত ২টা থেকে ভোর পর্যন্ত মাদ্রাসা এবং হল প্রশাসনের উপস্থিতিতে এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করে চকবাজার থানা পুলিশ। 

জানা গেছে, মাদ্রাসার আল্লামা কাশগরী  হল ও শহীদ ইবরাহীম হলের প্রতিটি কক্ষে তল্লাশি চালানো হয়। এসময় দুইজনকে আটকের ঘটনাও ঘটে। আটককৃতরা হলেন আল্লামা কাশগরী হলের ১১১ নম্বর কক্ষের বাপ্পি এবং ৩৬৮ নম্বর কক্ষের আজিজ। এরমধ্যে আটককৃত বাপ্পি বহিরাগত বলেও জানা গেছে। 

আরো পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য ও রেজিস্ট্রারকে আইনি নোটিশ 

আটককৃত কাছে মাদক সহ বেশ কিছু টাকা পাওয়া গেছে বলেও জানা গেছে।  এছাড়াও কয়েকটি কক্ষ থেকে দেশীয় অস্ত্র ও চাপাতিও উদ্ধার করা হয়েছে। 

এ ব্যাপারে জানতে চাইলে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এবং আল্লামা কাশগরী ও শহীদ ইবরাহীম হলের সুপার জাহাঙ্গীর আলম জানান, হলে রেইড হয়েছে বহিরাগত ও মাদককারবারীদের ব্যাপারে। এসময় বহিরাগত ১ জন ও মাদক রাখা এবং সেবনের অপরাধে ১ জন মোট ২ জনকে আটক করা হয়েছে। অপরাধী যেই হোক তাকে কোন ছাড় দেওয়া হবেনা।

ট্যাগ: পুলিশ
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির পরই রাশিয়া থেকে ২০হেলি…
  • ১৮ জুন ২০২৬
ডিমলায় এনসিপির আহ্বায়ক শাহ আজিজুর রহমান সদস্য সচিব রাশেদ ইস…
  • ১৮ জুন ২০২৬
সাগর-রুনি হত্যা মামলা: ১২৭ বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলে…
  • ১৮ জুন ২০২৬
বজ্রপাতে তিন যুবকের মৃত্যু 
  • ১৮ জুন ২০২৬
ইন্টারপোলের ওয়ান্টেড লিস্টে ৬০ বাংলাদেশি, দেখুন তালিকা
  • ১৮ জুন ২০২৬
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে…
  • ১৮ জুন ২০২৬