মাদ্রাসার সব শিক্ষককে মুক্তপাঠের প্রশিক্ষণ নিতে নির্দেশ

১১ অক্টোবর ২০২২, ০৫:৪৫ PM
ক্লাস নিচ্ছেন শিক্ষক

ক্লাস নিচ্ছেন শিক্ষক © ফাইল ছবি

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মুক্তপাঠ সংক্রান্ত প্রশিক্ষণ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষকদের এই প্রশিক্ষণ অনলাইনে গ্রহণ করা হবে।

সোমবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের পরিচালক মো. জিয়াউল আহসান।

নির্দেশনায় বলা হয়েছে, ‘‘২০২৩ শিক্ষাবর্ষ থেকে সারাদেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১-এর আলোকে প্রণীত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুযায়ী শিখন কার্যক্রম চালু হতে যাচ্ছে। শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের ধারাবাহিকভাবে প্রশিক্ষণ প্রদানের অংশ হিসেবে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষকদের (মাদ্রাসাসহ সাধারণ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এবং প্রাথমিক বিদ্যালয়সমূহের মধ্যে যেখানে ৬ষ্ঠ-৮ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়) জন্য মুক্তপাঠ ই-লার্নিং প্লাটফর্মে ‘জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ’ চালু করা হয়েছে। 

এরই প্রেক্ষিতে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের Google Form-এ তথ্য প্রদানকারী মাদ্রাসার শিক্ষকগণকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে মুক্তপাঠ ই-লার্নিং প্লাটফর্মে (muktopaath.gov.bd/course-details/898/ লিংকে) যুক্ত হয়ে ইনডেক্স নাম্বার ব্যবহার করে অনলাইন প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’

একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ১২ নভে…
  • ০৫ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু
  • ০৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের স্ত্রী-ভাইয়ের সঙ্গে ফোনালাপ বি…
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় পোশাক জব্দ
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকার ২৬ কলেজকে শোকজ
  • ০৫ নভেম্বর ২০২৬
জামিন পেলেন পরীমনি
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950