তোমায় না দেখলে ভাল লাগে না

২০ জানুয়ারি ২০২১, ১১:৪২ AM
প্যারিস রোড

প্যারিস রোড © ফাইল ফটো

প্রিয় ক্যাম্পাস

তোমায় না দেখলে ভাল লাগে না
তোমার সাথে কথা না বললে ভাল লাগে না
তোমার আশায় পথ চেয়ে আছি আমরা
শুধু তুমি বাদে সবই চলে

চলে বাজার-হাট, চলে নির্বাচন
চলে অফিস আদালত আরও সবকিছু
তুমিই নাকি সমস্যা।
রাগ করো না, তাদের কথায়

আমরা যে তোমায় চাই।
আমরা চাই তোমাকে আগের মত পেতে,
আমরা চাই তোমাকে প্রাণ ফিরিয়ে দিতে,

আমরা চেষ্টা করছি
তোমার কাছে ফেরার
তুমি রাগ কর না।

মো. আরিফুল ইসলাম

তোমাকে পাওয়ার জন্য কত লেখালেখি
তোমার কাছে যাওয়ার জন্য কত আন্দোলন
শুধু তোমার জন্য
তুমি রাগ করো না।

তোমার আশা আমরা বুঝি
বুঝছে না তারা
তোমারও যে ভাল লাগে না আমাদের ছাড়া
আমরা সেটা বুঝি

বুঝছেনা তারা,
তুমি রাগ করো না।

আর একটু ধর্য ধর
দেখা হবে তোমার সাথে
কথা হবে, আড্ডা হবে
আরও কত কি

সব তো আর বলা যাবে না
তুমি রাগ করো না।

লেখক:  শিক্ষার্থী, ফার্মেসী বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে হেড অব এসএমই পদে চাকরি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীকে ল্যাপটপ দিলেন মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু  আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
এআই দিয়ে পরীক্ষায় উত্তর লেখার দায়ে ঢাবির ছাত্রদল ও হল সংসদ …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলা কিউআর পেমেন্টে টাকা জমা নিয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে আসিয়ান কাপের দল ঘোষণা বাংলাদেশের
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬