৮ লেখক ও গবেষক পেলেন বাংলা একাডেমির পুরষ্কার

১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১৯ PM
বাংলা একাডেমি

বাংলা একাডেমি © সংগৃহীত

সাহিত্য ও নাটকের বিভিন্ন শাখায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আট জন লেখক ও গবেষককে বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত করেছে বাংলা একাডেমি। আগামী ২৭ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে‌‌।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলা একাডেমি।

এক নজরে দেখুন কারা পাচ্ছেন পুরস্কার:

সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন অধ্যাপক মনসুর মুসা (ভাষাভিত্তিক গবেষণার মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন খসরু চৌধুরী (প্রকৃতি ও বিজ্ঞান-চর্চায় সামগ্রিক মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

মযহারুল ইসলাম কবিতা পুরস্কারে ভূষিত হয়েছেন সানাউল হক খান (বাংলা কবিতায় সামগ্রিক মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন হাফিজ রশিদ খান (বিভিন্ন নৃ-গোষ্ঠীর জীবন ও সাহিত্য বিষয়ে গবেষণার মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কারে ভূষিত হয়েছেন তারিক আনাম খান (অভিনয়, নাট্য-নির্দেশনায় ও সংগঠক হিসেবে সামগ্রিক অবদানের মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

আবু রুশ্দ সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন শিবব্রত বর্মন (অনুবাদ-সাহিত্যে অনন্য অবদানের মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কারে ভূষিত হয়েছেন সফিক ইসলাম (গণিতকে সহজবোধ্য ও উপভোগ্যভাবে উপস্থাপনের জন্য) পুরস্কারের অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা।

রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫-এ ভূষিত হয়েছেন দুইজন। তারা হলেন— সুব্রত বড়ুয়া (কথাসাহিত্যে সামগ্রিক অবদানের মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা। অনূর্ধ্ব ৪৯ বছর বয়সি লেখকদের মধ্যে ২০২৪ সালে প্রকাশিত সিসিফাস শ্রম গল্পগ্রন্থের মূল্যায়নে ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫’-এ ভূষিত হয়েছেন আনিসুর রহমান। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

জবি আইনজীবী সমিতির নেতৃত্বে তরিকুল-পলাশ
  • ১৫ মে ২০২৬
শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হলেন নোবিপ্রবির সদ্য বিদায়ী…
  • ১৫ মে ২০২৬
উপজেলা হাসপাতালে চলন্ত ফ্যান খুলে পড়ে আহত শিশু
  • ১৫ মে ২০২৬
কিস্তির টাকার জন্য প্রবাসীর স্ত্রীকে হত্যা, স্বর্ণ লুটের পর…
  • ১৫ মে ২০২৬
এনসিপি কি ডানপন্থি রাজনৈতিক দল হয়ে উঠছে?
  • ১৫ মে ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটি বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক, আবে…
  • ১৫ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081