ডিআরইউ লেখক সম্মাননা পেলেন এম মামুন হোসেন

২৭ নভেম্বর ২০২৫, ০৩:৪০ PM
 সম্মাননা গ্রহণ করছেন এম মামুন হোসেন

সম্মাননা গ্রহণ করছেন এম মামুন হোসেন © সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর লেখক সম্মাননা পেয়েছেন দৈনিক সময়ের আলোর চিফ রিপোর্টার (বিশেষ প্রতিনিধি) এম মামুন হোসেন। ‘নসিবের সঙ্গে পাঞ্জা কষাকষি’ বইয়ের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়। চলতি বছর প্রকাশিত সৃজনশীল, মননশীল, শিশুসাহিত্য ও গবেষণামূলক বইয়ের জন্য সংগঠনের ২৯জন সদস্য লেখককে এ সম্মাননা দেওয়া হয়।

বুধবার (২৬ নভেম্বর) ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রাপ্তদের নগদ অর্থ, ক্রেস্ট, সনদ প্রদান ও উত্তরীয় পরিয়ে দেন। 

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী।

সম্মাননা পাওয়া অন্যরা হলেন- 

কথাসাহিত্য (গল্প/উপন্যাস): রকিবুল ইসলাম মুকুল, আমিরুল মোমেনীন মানিক, জহিরুল ইসলাম, ফারুক খান, জামশেদ নাজিম, মুজতাহিদ ফারুকী, ইন্দ্রজিৎ সরকার।

কাব্য (কবিতা/ছড়া): হাসান হাফিজ, মুহম্মদ আবদুল বাতেন, সালাম ফারুক, আতিকা রহমান।

মননশীল (প্রবন্ধ ও গবেষণা): আসিফ হাসান, হেলিমুল আলম, আবু আলী, তরুণ সরকার, মুহম্মদ নূরে আলম, আবু সুফিয়ান, মাইদুর রহমান রুবেল, মনিরুজ্জামান উজ্জ্বল, মেহেদী হাসান ডালিম, মেসবাহ শিমুল, প্রণব মজুমদার, ইবরাহীম খলিল, মোহাম্মদ নুরুল ইসলাম, মানিক মুনতাসির, শামসুজ্জামান শামস, আহম্মদ ফয়েজ, রফিকুল ইসলাম রতন। 

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950