ভোটের ফল বাতিল চেয়ে এবার ইশরাকের মামলা

০৩ মার্চ ২০২০, ১২:১৭ PM

© টিডিসি ফটো

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নির্বাচন বাতিল চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেছেন।

আজ মঙ্গলবার সকালে এ মমলা দায়ের করেন তিনি, যেখানে আসামি করা হয়েছে নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ থেকে মেয়র পদে জয়ী শেখ ফজলে নুর তাপসসহ আট জনকে।

ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্যের আদালতে উপস্থিত হয়ে তিনি এই মামলা করেন।

এর আগে, সোমবার সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে নির্বাচন কমিশন ও আতিকুল ইসলামসহ আট জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ঢাকা উত্তর সিটির বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্যের আদালতে এই মামলা দায়ের করেন তিনি। আদালতে উপস্থিত হয়ে তাবিথ সাংবাদিকদের জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট ডাকাতি ও কারচুপি হয়েছে।

উল্লেখ্য, গত পহেলা ফেব্রুয়ারি ঢাকার দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস এবং উত্তর সিটিতে আতিকুল ইসলাম মেয়র নির্বাচিত হন। ২রা ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশের পর শপথও নিয়েছেন মেয়র ও কাউন্সিলরারা।

 

ট্যাগ: রাজনীতি
বিয়ের ৫ দিনের মাথায় না ফেরার দেশে তরুণ
  • ০৪ আগস্ট ২০২৬
প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের ক্রিকেটার
  • ০৪ আগস্ট ২০২৬
কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বৃ…
  • ০৪ আগস্ট ২০২৬