প্রধানমন্ত্রীর গাড়ি বহরের চলাচল বিঘ্নিত, সেই যুবক ৫ দিনের রিমান্ডে

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ PM
অভিযুক্তকে ৫ দিনের রিমান্ড

অভিযুক্তকে ৫ দিনের রিমান্ড © সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বিঘ্নিত করা, সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং রাজধানীর কেআইবি অডিটরিয়ামে বিএনপির প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা বানচালের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার আসামী মোঃ মহিবুল্লাহ মুবিনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক উভয় পক্ষের শুনানি শেষে তার পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে আসামীকে আদালতে হাজির করে মুবিনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি চান তেজগাঁও থানার উপ-পরিদর্শক মোঃ আসাদুর রহমান।

মামলার নথি সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৪টার দিকে তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়ায় কেআইবি অডিটরিয়ামের সামনে থেকে মুবিনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় সেখানে বিএনপির প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছিল এবং প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানস্থলে প্রবেশ করছিলেন।

অভিযোগ রয়েছে, মুবিন অজ্ঞাতনামা সহযোগীদের সঙ্গে যোগসাজশে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত করা, সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং আলোচনা সভা বানচালের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিলেন। একপর্যায়ে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। তবে তার সঙ্গে থাকা অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তারের সময় মুবিনের কাছ থেকে একটি Yamaha FZS-150 CC মোটরসাইকেল, দুটি পাসপোর্ট, দুটি Oppo মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তেজগাঁও থানায় দায়ের করা হয়েছে।

রিমান্ড আবেদনে পুলিশ আরও বলেছে, মুবিনের সঙ্গে থাকা পলাতক সহযোগীদের পরিচয়, নাম-ঠিকানা ও অবস্থান শনাক্ত করা, তিনি কার নির্দেশে বা প্ররোচনায় ঘটনাস্থলে গিয়েছিলেন তা উদ্ঘাটন করা এবং ঘটনার আগে ও পরে কার কার সঙ্গে যোগাযোগ করেছিলেন তা যাচাইয়ের জন্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এ ছাড়া উদ্ধার হওয়া দুটি পাসপোর্টের মালিকানা ও ব্যবহারের কারণ, মোটরসাইকেলটি কোথা থেকে ঘটনাস্থলে আনা হয়েছিল এবং ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, সেসব বিষয়ও তদন্তের স্বার্থে যাচাই করা প্রয়োজন বলে পুলিশ জানিয়েছে।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬