বিচারিক ক্ষমতা ফিরে পেলেন হাইকোর্টের সেই বিচারপতি

০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ AM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ AM
 বিচারপ্রতি মো. আব্দুল মান্নান

বিচারপ্রতি মো. আব্দুল মান্নান © সংগৃহীত

কুমিল্লায় এপেক্স ক্লাবের এক অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল মান্নান আবারও বিচারিক দায়িত্ব পেয়েছেন। প্রধান বিচারপতি তাকে বিচারিক ক্ষমতা ফিরিয়ে দেওয়ার পর বিজয় একাত্তর ভবনের ৯ নম্বর কোর্টে একক দেওয়ানি বেঞ্চে বিচারকাজ পরিচালনা করছেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। হাইকোর্টের বেঞ্চের কার্যতালিকাতেও বিচারপতি মো. আব্দুল মান্নানের নাম বিচারিক এখতিয়ারসহ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, একটি ঘটনার কারণে গত এপ্রিল মাসে বিচারপতি মো. আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে বিরত রেখেছিলেন প্রধান বিচারপতি। সম্প্রতি তাকে বিচারকাজ পরিচালনার জন্য নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে। কোন বিচারপতিকে বেঞ্চ দেওয়া বা বিচারকাজ থেকে বিরত রাখা এটা সম্পূর্ণ প্রধান বিচারপতির এখতিয়ার।

এর আগে গত এপ্রিল মাসে কুমিল্লায় এপেক্স ক্লাবের একটি অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠার পর বিচারপতি মো. আব্দুল মান্নানকে বিচারিক দায়িত্ব থেকে বিরত রাখা হয়। ৩ এপ্রিল কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এপেক্স বাংলাদেশের জাতীয় বোর্ডের নির্বাচন ও সংশ্লিষ্ট অনুষ্ঠান চলাকালে তাকে ঘিরে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। পরে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই ঘটনার পর প্রধান বিচারপতির পুনর্গঠিত হাইকোর্ট বেঞ্চগুলোর কোনোটিতেই বিচারপতি আব্দুল মান্নানকে অন্তর্ভুক্ত করা হয়নি। এর ফলে তিনি কার্যত বিচারিক দায়িত্বের বাইরে ছিলেন।

এখন নতুন করে বেঞ্চ পাওয়ার মাধ্যমে প্রায় পাঁচ মাস পর আবার নিয়মিত বিচারকাজে ফিরলেন বিচারপতি মো. আব্দুল মান্নান। তিনি বিজয় একাত্তর ভবনের ৯ নম্বর কোর্টে একক দেওয়ানি বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন।

বিচারপতি আব্দুল মান্নান ১৯৯৪ সালের ২৫ এপ্রিল ১৩তম বিসিএসের মাধ্যমে সহকারী জজ হিসেবে বিচার বিভাগে যোগ দেন। ২০২৪ সালের ৯ অক্টোবর তাকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে তিনি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬