আবু সাঈদ হত্যা মামলার রায় আজ

০৯ এপ্রিল ২০২৬, ১০:২৬ AM
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ © সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ এই ঐতিহাসিক রায় প্রদান করবেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। 

এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম ও সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসানসহ ৬ জন কারাগারে রয়েছেন। তবে সাবেক উপাচার্যসহ মামলার বাকি ২৪ জন আসামি এখনো পলাতক রয়েছেন। গত ৫ মাস ২০ দিন ধরে চলা এই দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আবু সাঈদের বাবাসহ মোট ২৫ জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেছেন। 

জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের বিচারে এটি ট্রাইব্যুনালের চতুর্থ রায় হতে যাচ্ছে। 

এর আগে আরও তিনটি মামলার রায় ঘোষণা করা হয়েছে, যার একটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। গত মঙ্গলবার এক ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, আবু সাঈদ হত্যাকাণ্ডের নির্মমতা সারা বিশ্বের মানুষ দেখেছে এবং জাতিসংঘের তদন্ত প্রতিবেদনেও এর অকাট্য প্রমাণ উঠে এসেছে। প্রসিকিউশন পক্ষ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ প্রমাণিত হয়েছে এবং তারা ন্যায়বিচার ও প্রত্যাশিত রায় পাবেন।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬