সাবেক এমপি অসীম কুমার উকিলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ PM
অসীম কুমার

অসীম কুমার © সংগৃহীত

সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিলের ৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার এ আদেশ দিয়েছেন ঢাকা অতিরিক্ত বিশেষ জজ ৩ আদালতের বিচারক মুহাম্মদ কামরুল ইসলাম খান।

আবেদন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট অসীম কুমার উকিলের নামীয় ব্যাংক হিসাবসমূহ থেকে অর্থ অন্যত্র স্থানান্তর/হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন বিধায়, বর্ণিত সম্পদ স্থানান্তর, হস্তান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তীতে উক্ত টাকা উদ্ধারকরণ দুরূহ হয়ে পড়বে। তজ্জন্য, দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ধারা ১৪ অনুযায়ী ছকে উল্লিখিত ব্যাংক হিসাবসমূহ থেকে অর্থ উত্তোলন অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক।

এমতাবস্থায়, অভিযোগ সংশ্লিষ্ট অসীম কুমার উকিল এর ছকে উল্লিখিত ব্যাংক হিসাবসমূহ থেকে অর্থ উত্তোলন অবিলম্বে অবরুদ্ধ করার নিমিত্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আদেশ দানে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়।

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মৎস্য খামারিকে এলোপাতাড়ি কুপিয়ে …
  • ২৩ অক্টোবর ২০২৬
খুতবার সময় পাশের মুসল্লিকে চুপ করালেও কি গুনাহ হবে?
  • ২৩ অক্টোবর ২০২৬
তিব্বতে ভূমিকম্পে লণ্ডভণ্ড শত শত বাড়ি, নিহত ১৬
  • ২৩ অক্টোবর ২০২৬
সব ধরনের ফুটবল থেকে অবসরের পর কী করবেন, জানালেন নেইমার
  • ২৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৩ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের তারিখ-সময় নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক ক…
  • ২৩ অক্টোবর ২০২৬