সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট ক্রোকের আদেশ

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৯ PM
সাইফুজ্জামান চৌধুরী

সাইফুজ্জামান চৌধুরী © সংগৃহীত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে যুক্তরাজ্যে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যের স্থাবর সম্পদগুলো ক্রোকের আবেদন করেন দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান। আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী ও তার সহযোগীদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তদন্তে দুদক, সিআইডি ও এনবিআরের সমন্বয়ে ৯ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। গত বছরের ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তার মামলার ২৩ বস্তা আলামত উদ্ধার করা হয়।

তদন্তকারী সংস্থা জানায়, উদ্ধার হওয়া নথিপত্র বিশ্লেষণ করে সাইফুজ্জামান চৌধুরী ও তার সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে বিদেশে সম্পত্তি ক্রয়ের অসংখ্য মূল দলিল, চুক্তিপত্র, পেমেন্ট অর্ডার ও রসিদ পাওয়া গেছে। এসব নথির ভিত্তিতেই যুক্তরাজ্যে অবস্থিত ২৭ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৭২ পাউন্ড স্থাবর সম্পদের তালিকা প্রস্তুত করা হয়। সম্পদগুলো যাতে অন্য কোথাও হস্তান্তর বা স্থানান্তর করতে না পারেন, সে জন্যই ক্রোকের এই আবেদন জানানো হয়েছিল।

সাইফুজ্জামান চৌধুরী ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের সংসদ নির্বাচনের আগে বিদেশে তার বিপুল সম্পদ গড়ার তথ্য প্রকাশ্যে এলে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

দ্বিতীয় দিনের মতো বিজ্ঞানের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নিচ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ভেঙে যাচ্ছে আর্জেন্টিনার কোচিং প্যানেল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৫৩ জেলায় ৫ হাজার ডাটা এন্ট্রি অপারেটর নেবে ই-জোন এইচ আর এম …
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9