হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে সাঈদীর মামলার আলোচিত সাক্ষী বালি

২১ আগস্ট ২০২৫, ০১:০১ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ১২:৫৪ AM
সুখরঞ্জন বালি

সুখরঞ্জন বালি © সংগৃহীত

গুম ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলওয়ার হোসাইন সাঈদীর মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বালি। 

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় উপস্থিত হয়ে এই অভিযোগ দাখিল করেন। অভিযোগ দেয়ার পর সুখরঞ্জন বালি বলেন, সাঈদী একজন ভালো লোক ছিলেন। তার জানাজায় গিয়েছিলাম আমি।
 
সুখরঞ্জন বালি আরও অভিযোগ করে বলেন, ওই সময়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে অপহরণ, আটক রাখা এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল। এ ঘটনায় আইনি প্রতিকার পাওয়ার তার অধিকার রয়েছে।
 
তিনি প্রসিকিউশন অফিসে এ সংক্রান্ত পূর্ণ বিবরণসহ লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন। আন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ দায়ের করেন বলেও জানা গেছে।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের জানান, সুখরঞ্জন বালি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিসে এসে তার অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, তাকে অপহরণ করে আটকে রাখা হয়েছিল, গুম ও শারীরিকভাবে নির্যাতন করা হয়, এবং পরে দীর্ঘদিন ধরে তাকে ভারতের কারাগারে আটক রাখা হয়।

উল্লেখ্য, সুখরঞ্জন বালি ছিলেন ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদী মামলায় রাষ্ট্রপক্ষের একজন সাক্ষী। তবে আদালতে সাক্ষ্য দেওয়ার সময় তিনি সাঈদীর পক্ষে কথা বলেন। তার এই জবানবন্দির কিছুক্ষণের মধ্যেই তিনি আদালত চত্বর থেকেই নিখোঁজ হয়ে যান। পরবর্তীতে তাকে ভারতের একটি কারাগারে পাওয়া যায় বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও সংবাদমাধ্যমগুলোতে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়। অনেক বছর নিখোঁজ থাকার পর তিনি দেশে ফিরে আসেন এবং দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর অবশেষে আবারও প্রকাশ্যে এসে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে তার অভিযোগ তুলে ধরলেন।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬